ঢাকা | এপ্রিল ১৪, ২০২৬ - ৯:৫৩ অপরাহ্ন

শিরোনাম

পহেলা বৈশাখ উপলক্ষে বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজন

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 3:00 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাঙালি জাতির ঐতিহ্য ও সামাজিক উৎসব বর্ষবরণ ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।

মঙ্গলবার ১৪ এপ্রিল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে লোকজ মেলার শুভ উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজানের সভাপতিত্বে, আরও উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম।

এসময় বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।