ঢাকা | এপ্রিল ১২, ২০২৬ - ৫:৩৮ অপরাহ্ন

শিরোনাম

বন বিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে চোরাই সেগুন কাঠ জব্দ

  • আপডেট: Sunday, April 12, 2026 - 11:21 am

বাঘাইছড়ি প্রতিনিধি।।

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে ১১ এপ্রিল ২০২৬ তারিখে বন বিভাগ এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন কর্তৃক যৌথ অভিযানে বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ।

বাঘাইহাট সেনা জোনের পক্ষ থেকে জানান, সাজেকের শুকনাছড়া এলাকায় দুষ্কৃতকারী কর্তৃক বন বিভাগের সেগুন বাগান থেকে সেগুন গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়ার প্রাক্কালে এ অভিযান পরিচালনা করা হয়।

ঘটনাস্থল থেকে ১৫২.৭১ ঘনফুট চোরাই সেগুন কাঠ জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক (১৫২০০০) এক লক্ষ বায়ান্ন হাজার টাকা। উদ্ধার অভিযান চলাকালে সেনাবাহিনীর উপস্থিতি জানতে পেরে দুষ্কৃতকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে জব্দকৃত সেগুন কাঠ বাঘাইহাট বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের সাথে সমন্বয়ে সেনাবাহিনী এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেছে বাঘাইহাট সেনা জোন।