ঢাকা | মার্চ ৩০, ২০২৬ - ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

লেবাননে জাতিসংঘের ঘাঁটিতে ইসরায়েলের হামলা, শান্তিরক্ষী নিহত

  • আপডেট: Monday, March 30, 2026 - 8:00 am

আন্তর্জাতিক ডেস্ক।। লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে হামলায় একজন শান্তিরক্ষী নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী (ইউএনআইএফআইএল)।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইউএনআইএফআইএল জানায়, শান্তি রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সদস্যের প্রাণহানি হওয়া উচিত নয়। হামলায় ব্যবহৃত ‘নিক্ষিপ্ত বস্তুটির’ উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের মারজায়উন জেলার আদশিত আল-কুসায়ের এলাকায় অবস্থিত জাতিসংঘের একটি ঘাঁটি গোলাবর্ষণের শিকার হয়। প্রতিবেদনে দাবি করা হয়, এ হামলা ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের ফলে ঘটেছে।

ঘাঁটিতে অবস্থানরত ইন্দোনেশিয়ার শান্তিরক্ষীদের ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। তবে হতাহতদের জাতীয়তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।