ঢাকা | মার্চ ১৮, ২০২৬ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

ফটিকছড়িতে টিলা কাটা ও মাটি অপসারণে জরিমানা ১ লাখ টাকা

  • আপডেট: Wednesday, March 18, 2026 - 7:30 pm

মুআজিজ ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটী চা বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করা হয়।
জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর অধীনে উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধভাবে টিলা কাটা ও মাটি অপসারণের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ জনাব বিপুল চন্দ্র দে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।