সংসদে শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার
ডেস্ক রিপোর্ট।। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে শপথ নিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর( অব) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
অন্যদিকে, ডেপুটি স্পিকার সংসদ সদস্য ব্যারিস্টার এম কায়সার কামাল। তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন।
আজ বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলওয়াত করা হয়। এরপর সভাপতি নির্বাচন করা হয়। সভাপতি হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাব করেন। বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও তা সমর্থন করেন। পরে সবার সম্মতিক্রমে মেজর( অব) হাফিজকে স্পিকার ও ব্যারিস্টার এম কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।











