ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:১১ অপরাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট: Sunday, March 8, 2026 - 7:25 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারী-পুরুষ সমান অধিকার থাকা সত্ত্বেও এখনো নারীরা অনেক কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। সমাজে পুরুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে নারীদের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাধ্যমে বৈষম্য দূর করা সম্ভব হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরঞ্জীত তনচংগ্যা, হিল ফ্লাওয়ারের মনিটরিং অফিসার মিলন চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে মেয়ে শিশু ও নারীর ক্ষমতায়ন প্রকল্পের এডুকেশন ফ্যাসিলিটেটর মংসিংউ মারমা।
সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের অফিস সুপার ছালেহ আহম্মদ সেলিম।
এর আগে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়।