ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৬ - ৫:৫০ পূর্বাহ্ন

শিরোনাম

বরকলে সীমান্তবর্তী কিয়াংপাড়ায় বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

  • আপডেট: Sunday, February 22, 2026 - 8:00 pm

বরকল প্রতিনিধি।।
রাঙামাটির বরকল উপজেলার সীমান্তঘেঁষা কিয়াংপাড়া গ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১২ বিজিবি ছোট হরিণা জোনের আয়োজনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বিজিবি সূত্রে জানা যায়, “সম্প্রীতি ও উন্নয়ন” কর্মসূচির আওতায় আয়োজিত এ ক্যাম্পে অসহায় ও দুস্থ পাহাড়ি মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে মোট ১৫৩ জন পাহাড়ি রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন।
মেডিকেল ক্যাম্পে ছোট হরিণা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধ প্রদান করেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী রোগীরা উপস্থিত থেকে বিজিবির এ মানবিক উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় মানুষ সহজে শহরে গিয়ে চিকিৎসাসেবা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগ তাদের জন্য অনেক উপকারে আসে এবং বিজিবির চিকিৎসাসেবাই তাদের অন্যতম ভরসা।