ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ১০:১৭ অপরাহ্ন

শিরোনাম

ঈদগাঁওতে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীর পক্ষে উঠান বৈঠক

  • আপডেট: Saturday, February 7, 2026 - 7:31 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।
কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য তথা জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম ভিপি বাহাদুরের সমর্থনে ঈদগাঁওয়ে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি রাতে ইসলামপুর ইউনিয়নে এ বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ছলিম উল্লাহ বাহাদুর। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সিনিয়র শিক্ষক কারী আহমদ সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান মিজান, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বশির আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামপুর ইউনিয়ন সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ নাসির উদ্দিন কায়সার, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার সৈয়দ আলম, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার কবির আহমদ, ২ নম্বর কেন্দ্রের পরিচালক আলী আকবর, ৩ নম্বর কেন্দ্রের পরিচালক মাওলানা মিজানুর রহমান সিরাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠক সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলাউদ্দিন। এছাড়াও তরুণ শিল্পপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম উপস্থিত ছিলেন।
বক্তারা আসন্ন নির্বাচনে গণভোট ও দাঁড়িপাল্লা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান। তারা বলেন, অতীতের সব নির্বাচনে এ জনপদে ইসলামের বিজয়ের ধারা ছিল, এবারও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।