ঢাকা | ফেব্রুয়ারী ৭, ২০২৬ - ৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম

বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্যোগে নারী কর্মীদের নির্বাচনী উঠান বৈঠক

  • আপডেট: Saturday, February 7, 2026 - 12:52 pm

মো.আক্তার হোসেন, ভোলা।।  বোরহানউদ্দিন পৌর বিএনপির আয়োজনে পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডের নারী কর্মীদের নিয়ে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা। তিনি তাঁর বক্তব্যে আসন্ন নির্বাচনে নারী কর্মীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ভোটের মাঠে নারী সমাজকে ঐক্যবদ্ধ ও সক্রিয়ভাবে কাজ করতে হবে।

এসময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দলীয় প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় নারী কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচনী কার্যক্রমকে সফল করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।