ঢাকা | ফেব্রুয়ারী ১, ২০২৬ - ২:১৪ অপরাহ্ন

শিরোনাম

কোনো রাজনৈতিক দলকে আমরা এককভাবে সমর্থন করি না: শহিদ আবু সাঈদের বড় ভাই

  • আপডেট: Sunday, February 1, 2026 - 11:52 am

ডেস্ক রিপোর্ট।। জুলাই বিপ্লবে অংশগ্রহণ করা সব রাজনৈতিক দল-মতের মানুষ- সবাই আমাদের কাছে সমান। কোনো রাজনৈতিক দলকে আমরা এককভাবে সমর্থন করি না।

শনিবার রাত ১১টার দিকে জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন তার ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেছেন।

 

তিনি পোস্টে আরও লিখেছেন, আপনারা সকলে মিলে ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রামে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন, ঠিক তেমনিভাবে সবাই মিলে দেশ গড়ার জন্য কাজ করবেন- এটাই আমাদের প্রত্যাশা।

উল্লেখ, ২০২৪ সালর ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু সাঈদ। পরদিন তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ ছিলেন জুলাই আন্দোলনের একজন সমন্বয়ক।