ঢাকা | ফেব্রুয়ারী ৪, ২০২৬ - ৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চট্টগ্রাম রেল শ্রমিকদলের শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি

  • আপডেট: Tuesday, December 16, 2025 - 2:53 pm

 

চট্টগ্রাম ব্যুরো।।

বিজয় দিবস উপলক্ষে বিভাগীয় সুপারিন্টেনডেন্ট/পাহাড়তলী উদ্যোগে সকাল ৭ ঘটিকায় কারখানা শাখাস্থ শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সর্বস্তরের নেতৃবৃন্দ। পুষ্প অর্পণের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেল শ্রমিকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. আর. মঞ্জু।

প্রধান আলোচক তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রেলওয়ের উন্নয়ন ও শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজীব কুমার দেবনাথ, কর্মব্যবস্থাপক/নির্মাণ, পাহাড়তলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা জাকির হাসান, বিভাগীয় সুপারিনটেনডেন্ট, পাহাড়তলী।

এ সময় আরও বক্তব্য রাখেন রেল শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মনোয়ারা বেগম, বিভাগীয় সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জিয়াউর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কারখানা শাখার সভাপতি ইউসুফ রশিদী, সম্পাদক রফিকুল ইসলাম, ষোলশহর শাখার সম্পাদক মনসুর আলম, কদমতলী শাখার সম্পাদক আব্দুল আউয়াল, সিআরবি শাখার সভাপতি আবুল কালাম, সম্পাদক কাউসার হোসেন, ওপেন লাইন শাখার সম্পাদক শাখাওয়াত হোসেনসহ চট্টগ্রাম শাখাসমূহের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সকাল ৯ ঘটিকায় শাহজাহান মাঠস্থ (শহীদ ওয়াসিম-স্মৃতি স্তম্ভ) শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।