ঢাকা | নভেম্বর ২৩, ২০২৬ - ৫:৪৫ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা, গুজবে কান না দেওয়ার আহ্বান

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘কিন্নরী’তে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। পূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউএনও আরও বলেন, পূজা শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিসর্জন সম্পন্ন করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানান তিনি।

সভায় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই ৩৮ বীরের প্রতিনিধি ক্যাপ্টেন শামসির আরেফিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেলসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার নয়টি পূজামণ্ডপের নিরাপত্তা, বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিসর্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হয়।

সম্পর্কিত