ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৩:১৯ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে মিরসরাইয়ে শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে রমজানের শেষ সময়ে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলার বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নারী ও শিশু ক্রেতাদের আনাগোনা সবচেয়ে বেশি, এবং বিক্রেতারা ভালো বেচাকেনায় সন্তোষ প্রকাশ করেছেন মিরসরাইয়ের ঈদের বাজারে।

জোরারগঞ্জ, মিরসরাই সদর, বড়তাকিয়া ও আবুতোরাব বাজারের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। বাহারি ডিজাইনের শাড়ি, থ্রি-পিস, প্যান্ট, শার্ট ও ছোটদের পোশাকের পাশাপাশি জুতা ও প্রসাধন সামগ্রীর দোকানেও প্রচুর ভিড় করছেন ক্রেতারা।

নারীরা তাদের পছন্দমতো পোশাক কিনতে বুটিক হাউস ও শপিং মলগুলোতে ভিড় করছেন। ইফতারের পর থেকে রাত পর্যন্ত ক্রেতাদের কেনাকাটার ধুম পড়ে যায়।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের নজরদারি রয়েছে, বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দেওয়া হয়েছে। রোজা শেষের দিকে হওয়ায় নতুন পোশাক কিনতে মানুষ মার্কেটগুলোতে ভিড় করছেন।

বিক্রেতারা বলছেন, এবার ঈদের আগে ভালো বিক্রি হচ্ছে।

সম্পর্কিত