ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পার্বত্য চট্টগ্রাম

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ পথে আসা বিদেশি কম্বল জব্দ

 

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি।

 

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই পথে আসা ভারতীয় কম্বল আটক করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।

 

বিজিবি জানান, আজ ২৭ নভেম্বর মারিশ্যা বিজিবির অধীনস্থ উদয়পুর বিওপি কর্তৃক ক্যাপ্টেন মাহি বিন সাইফের নেতৃত্বে একটি টহল দল ছয়নালছড়া নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারি বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত ০২টি প্লাস্টিকের বস্তা ফেলে গহীন পাহাড়ের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক পাহাড়ে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২টি বস্তায় ১০টি ভারতীয় কম্বল জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় কম্বলের সিজার মূল্য ৯০,০০০/-।

 

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারি কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি পেয়েছে বিধায় মারিশ্যা জোন কর্তৃক উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত