ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৫:০৫ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বাকলিয়া থানার ডাইলবাড়ির মিয়াখান নগর এলাকার মহসিন খানের ছেলে মো. মানিক খান ওরফে মানিক্যা এবং একই এলাকার মো. সিরাজের ছেলে মো. ইউনুছ।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার উদ্দিন বলেন, “১০ বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

সম্পর্কিত