ঢাকা | জুন ৪, ২০২৬ - ৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম

সিলিন্ডারের আগুনে নিঃস্ব মিরসরাইয়ের ৩ পরিবার

  • আপডেট: Thursday, June 4, 2026 - 6:45 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্যাসের চুলার আগুনে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৪ জুন, ২০২৬) বেলা সাড়ে ১১টায় উপজেলার মায়ানী ইউনিয়নের পূর্ব মায়ানী কাজিরহাট এলাকার ওয়াসেক মুহুরী বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই তিন পরিবারের অন্তত ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা।

জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ক্ষতিগ্রস্ত হাবিবুর রহমানের পরিবারের লোকজন গ্যাসের চুলায় রান্না করেন। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। এ সময় একে একে ৩টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে আগুনে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাবিবুর রহমানের ছেলে নুরুচ্ছালাম জানান, রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন জ্বলছিল। কিন্তু হঠাৎ করে সিলিন্ডারে আগুন লেগে যায়। এতে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে আমাদের ৩ ভাইয়ের ৩টি ঘর একেবারে ছাই হয়ে গেছে। ঘরের আসবাবপত্র ও নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে আমাদের।