ঢাকা | মে ১২, ২০২৬ - ৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম

শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল সিলগালা করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

  • আপডেট: Monday, March 23, 2026 - 11:01 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর শ্যামলীর কলেজ গেট এলাকায় অবস্থিত ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনোস্টিকে ভুয়া চিকিৎসক দিয়ে অস্ত্রোপচারের অভিযোগে প্রতিষ্ঠানটি সিলগালার নির্দেশ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার বিকেলে হঠাৎ পরিদর্শনে গিয়ে নানা অনিয়মের প্রমাণ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত অন্য হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।

এ সময় কয়েকজন ভুক্তভোগী মন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে হাসপাতালে এসে উপস্থিত হন। তারা চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়েছেন বলে মন্ত্রীর কাছে অভিযোগ করেন।
এতে অনিয়মের প্রমাণ পাওয়ার পর হাসপাতালটি সিলগালা নির্দেশ দেন মন্ত্রী। তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং বেসরকারি স্বাস্থ্যসেবায় অনিয়ম ঠেকাতে তদারকি আরও জোরদার করা হবে।