ঢাকা | মে ৩১, ২০২৬ - ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

শুরু হয়েছে ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’ প্রতিযোগিতা, রেজিষ্ট্রেশন করা যাবে পাঁচ জুন পর্যন্ত

  • আপডেট: Sunday, May 31, 2026 - 9:16 am

ডেস্ক রিপোর্ট।। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে ও উদ্যোক্তা তৈরির লক্ষ্য নিয়ে শুরু হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়াভেঞ্চার ৪.০’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ডিইউইডিসি) আয়োজনে এবারের প্রতিযোগিতায় দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানান, এটি কোনো সাধারণ প্রতিযোগিতা নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইনকিউবেশন অভিজ্ঞতা। অংশগ্রণকারী তরুণরা এখানে পাবেন উদ্যোক্তা ও খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে সরাসরি মেন্টরশিপ, ৬টি নিবিড় অনলাইন ট্রেনিং সেশন এবং বিনিয়োগকারীদের সামনে নিজেদের আইডিয়া উপস্থাপনের সুবর্ণ সুযোগ।

আগামী ৫ জুন পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করা যাবে। দেশের যেকোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।

এককভাবে (Solo) কিংবা ২ থেকে ৪ জনের দল গঠন করে আবেদন করা যাবে। এ জন্য নির্ধারিত ফি বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে টাকা পরিশোধ করে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.duedc.com/creaventure-4.0) গিয়ে ফরম পূরণ করতে হবে।

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে মোট এক লাখ ৩০ হাজার টাকারও বেশি সমমূল্যের পুরস্কার ও উপহার সামগ্রী। এর মধ্যে চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা, প্রথম রানার-আপ ৩০ হাজার টাকা এবং দ্বিতীয় রানার-আপ দল পাবে ২০ হাজার টাকা। এর পাশাপাশি প্রতিটি বিজয়ী দলের জন্য থাকবে ১১ হাজার টাকার আকর্ষণীয় উপহার।