ঢাকা | মে ১৩, ২০২৬ - ৭:৪৮ অপরাহ্ন

শিরোনাম

লামায় বিএডিসি শ্রমিকের বসতঘর ভস্মীভূত, ক্ষতি প্রায় ১২ লাখ টাকা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 7:18 pm

 

মুহাম্মদ কামরুজ্জামান, লামা (বান্দরবান):

 

বান্দরবানের লামা পৌরসভায় বিএডিসির এক শ্রমিকের বসতঘর অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

 

বুধবার (১৩ মে) বিকেল সাড়ে ৩টার দিকে লামা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধুঝিরি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন লাগার সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

 

স্থানীয় সূত্রে জানা যায়, মধুঝিরি এলাকার বাসিন্দা ও বিএডিসির শ্রমিক জামাল উদ্দিনের বসতঘরে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে লামা সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই জামাল উদ্দিনের পুরো বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

আগুনের তীব্রতায় ঘরের কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন জানান, “আমরা স্বামী-স্ত্রী পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারিনি। আগুনে সবকিছু পুড়ে গেছে। এখন খোলা আকাশের নিচে থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।”

 

তিনি প্রশাসনসহ সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের সহযোগিতা কামনা করেন।

 

এ বিষয়ে লামা ফায়ার সার্ভিসের ইনচার্জ জানান, ক্ষতিগ্রস্ত ঘরটি আরসিসি সড়কের পাশেই হলেও সরু রাস্তার মোড় থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের একেবারে কাছে নেওয়া সম্ভব হয়নি। তবুও দ্রুত অভিযান চালিয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা হয়েছে।