ঢাকা | মে ৩, ২০২৬ - ১০:২৩ অপরাহ্ন

শিরোনাম

লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রবাসীসহ দুই নারীর উপর হামলার অভিযোগ  

  • আপডেট: Sunday, May 3, 2026 - 9:10 pm

লক্ষ্মীপুর প্রতিনিধি।। লক্ষ্মীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক প্রবাসীসহ পরিবারের দুই নারীর উপর হামলার অভিযোগ উঠেছে।  হামলায় প্রবাসীকে রক্তাক্ত জখম করা হয়। আহত ওই প্রবাসীর নাম টিপু সুলতান (২৭)। পরিবারের আহত অন্য সদস্যরা হলেন- প্রবাসীর মা শেফালী বেগম (৬২), বড় ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগম (২২)।

আজ রোববার (৩ মে) বেলা ১১ টার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে তাদের সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

‎অভিযুক্তরা হলেন- একই গ্রামের কালামিঝি বাড়ির কাশেম মুহুরি ও তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু ও ছেলের বৌ নাঈমা আক্তারসহ আরো কয়েকজন।

‎আহত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কাশেম মুহুরীদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার সময় প্রবাসী টিপু নিজ বাড়ির ছাদে পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন করে। এ সময় কাশেম মুহুরির নির্দেশে তার ছেলে রিয়াজ উদ্দিন বাবলু প্রবাসির বাড়িতে ঢুকে ওই পাইপ লাইনে বাধ দিয়ে বন্ধ করে দেয়। বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত বাবলু ও তার স্ত্রী নাইমা আক্তারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে টিপুর উপর হামলা চালায়। হামলায় টিপুকে রক্তাক্ত জখম করা হয়। এসময় রক্তাক্ত অবস্থায় টিপুকে উদ্ধার করতে এলে মা শেফালী বেগম, বড় ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগমসহ পরিবারের তিন সদস্য আহত হয়। পরে আহতদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার লক্ষ্মীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

‎আহত প্রবাসী টিপু সুলতান অভিযোগ করে বলেন, বাড়িতে পুরুষ লোক না থাকায় বিনা কারনে কাশেম মুহুরী ও তার ছেলেরা আমার মা শেফালী বেগমকে কয়েক দফা মারধর করেছে। আইনজীবীর সহকারী হওয়ায় কাশেম একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করে আসছে। এখন আবারও পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা চালিয়ে মা ও বড় ভাইয়ের স্ত্রীসহ তিন জনকে আহত করেছে। এঘটনার সুষ্টু বিচার দাবী করেন তিনি।

‎এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ওয়াহিদ পার্ভেজ বলেন, এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।