ঢাকা | মে ১৬, ২০২৬ - ৭:৪০ অপরাহ্ন

শিরোনাম

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক, একে-২২ রাইফেল উদ্ধার

  • আপডেট: Saturday, May 16, 2026 - 6:31 pm

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি একে-২২ রাইফেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৬ মে) গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী উপজেলার সংশ্লিষ্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ ওই তিনজনকে আটক করা হয়।

অভিযানের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়ানোর অভিযোগ উঠেছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পার্বত্য অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাধারণ জনগণকে গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।