যুদ্ধের খরচ নিয়ে পেন্টাগন মিথ্যা বলছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক।। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শুরু করা এই যুদ্ধের অর্থনৈতিক খরচ নিয়ে ‘পেন্টাগন মিথ্যা বলছে’।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শুরু করা এই যুদ্ধের অর্থনৈতিক খরচ নিয়ে ‘পেন্টাগন মিথ্যা’ বলছে’।
আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত সরাসরি খরচ হয়েছে ১০০ বিলিয়ন ডলার, যা দাবিকৃত খরচের চারগুণ।’
তিনি বলেন, ‘মার্কিন করদাতাদের জন্য পরোক্ষ খরচ এর চেয়ে অনেক বেশি। প্রতিটি আমেরিকান পরিবারের মাসিক খরচ ৫০০ ডলার এবং এই খরচের পরিমাণ দ্রুত বাড়ছে। ‘ইসরাইল ফার্স্ট’ নীতির অর্থ হলো ‘আমেরিকা লাস্ট’।’











