ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৩:০১ অপরাহ্ন

শিরোনাম

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় পুত্রবধূ নিহত, শাশুড়ি আহত

  • আপডেট: Thursday, July 16, 2026 - 12:01 pm

মিরসরাই প্রতিনিধি।।

 

চট্টগ্রামের মিরসরাইয়ে মেয়ের বাড়িতে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার শাশুড়ি।

 

বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়ায় মিয়নের দোকান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত কোহিনুর আক্তার (৪৫) উপজেলার পূর্ব খৈয়াছড়া এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। দুর্ঘটনায় আহত হয়েছেন সাইফুলের মা।

 

পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা মো. নুরুল হুদা বলেন, রাতে শাশুড়িসহ মিরসরাই পৌর এলাকায় মেয়ের বাসায় যাচ্ছিলেন কোহিনুর। পথে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কা খেয়ে দুজনই রাস্তার পাশে পড়ে যান। পরে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কোহিনুরকে মৃত ঘোষণা করেন। শাশুড়ির অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

 

জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ শরিফুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।