ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

মাদক মুক্ত প্রতিষ্ঠান গড়ে তুলতে কালাই ডিগ্রী কলেজে সচেতনামূলক সেমিনার 

  • আপডেট: Thursday, September 17, 2026 - 7:31 pm

 

 

জয়পুরহাট প্রতিনিধি:

মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় জয়পুরহাটের কালাইয়ে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কালাই ডিগ্রি কলেজের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলার বেসরকারি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসমূহ এবং কালাই ডিগ্রি কলেজের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ।

কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর স্নিগ্ধা আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার, কালাই ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি তাজউদ্দিন আহমেদ তাজ, জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান তালুকদার হিরোসহ কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

আলোচনায় বক্তারা মাদকের ভয়াবহতা এবং মাদকাসক্তির ফলে ব্যক্তি, পরিবার ও সমাজে সৃষ্ট নানা ক্ষতিকর দিক তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সেমিনারে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বাড়ানো, মাদকের অপব্যবহার রোধ এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।