ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তিন কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে তিন কোটি ছয় লাখ টাকার বেশি মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারতীয় ট্রাক, ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ, বেনারসি শাড়ি ও চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি টহলদল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় অভিযান চালায়। শাহাবাজপুর কলেজের সামনে পাকা সড়কে একটি মালিকবিহীন ভারতীয় ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে লুকানো ৭০৮ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। এ অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ২ কোটি ৫৭ লাখ ৭৯ হাজার টাকা।

 

অন্যদিকে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ভোলাহাট উপজেলার আলীমোড় এলাকায় অভিযান চালায় খড়কপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় ১৩৫টি ভারতীয় বিভিন্ন মডেলের চোরাই মোবাইল ফোন উদ্ধার এবং একটি ইজিবাইক জব্দ করা হয়। এ অভিযানে জব্দ করা মালামালের সিজার মূল্য ৪৯ লাখ ১৫ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইজিবাইকের চালক পালিয়ে যায়।

 

দুটি অভিযানে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা।

 

বিজিবি জানিয়েছে, জব্দ করা চোরাচালান পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

 

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত