ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১১:১৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত

  • আপডেট: Thursday, April 23, 2026 - 10:01 pm

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা।। ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। 

এছাড়া এ দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহতদের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।

হতাহতদের হাসপাতালে নিয়ে আসা একাধিক যুবক পুলিশকে জানান, নারুই ব্রিজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই ছিটকে পড়েন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

জেলা ছাত্রদলের সদস্য-সচিব সমীর চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যায়। তিনি জানান, নিহত দুজনই ছাত্রদলের একনিষ্ঠ কর্মী।