ঢাকা | মে ২৪, ২০২৬ - ৬:২৫ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে অবৈধ কাঠ জব্দ করে বিজিবি

  • আপডেট: Sunday, May 24, 2026 - 5:54 pm

 

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন গোল কাঠ জব্দ করা হয়েছে।

রবিবার (২৪ মে) বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়কের নির্দেশক্রমে হাবিলদার মোঃ আমান উল্লাহর নেতৃত্বে একটি টহল দল মারিশ্যা উপজেলাধীন বেইলি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবৈধ ১২০.৮৬ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার করা হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৫,৪৩,৮৭০ টাকা।

মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিদের বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালান তৎপরতা বৃদ্ধি পাওয়ায় মারিশ্যা জোন কর্তৃক গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।