ঢাকা | এপ্রিল ২১, ২০২৬ - ৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে ১০০০ জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট: Tuesday, April 21, 2026 - 6:23 pm

মো. রিয়াজ বাউফল প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর আড়াইটায় বাউফল উপজেলা পরিষদ চত্বরে এক হাজার জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সালেহ আহমেদ। সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) সালেহ আহমেদ বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প এর আওতায় ইলিশ অভয়াশ্রমে মার্চ এপ্রিল মাছ আহরণ নিষিদ্ধকালীন সময়ে জেলেদের সহায়তায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, আশা করবো সরকারি এই খাদ্য সামগ্রী পাওয়ার পরে জেলেরা নিষিদ্ধ সময়ে আর মাছ আহরণ করবে না। নিষিদ্ধ সময় মাছ আহরণ দণ্ডনীয় অপরাধ।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তার ডাক্তার আবু রায়হান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসুদেব সরকারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, প্রতি জেলে পরিবারকে মাসে ৬ কেজি আটা, ৪ কেজি ডাল, ৫ লিটার তেল, ৮ কেজি আলু, ২ কেজি চিনি, ২ কেজি লবন হিসাবে ২ মাসের খাদ্য সামগ্রী একত্রে পেয়েছেন।