ঢাকা | মে ৬, ২০২৬ - ৯:০৮ অপরাহ্ন

শিরোনাম

বাউফলে কর্মপরিকল্পনা নিয়ে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

  • আপডেট: Wednesday, May 6, 2026 - 8:04 pm

মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে ১১ দলীয় জোটের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।

সভায় জোটের শীর্ষ নেতৃবৃন্দ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, জনগণের অধিকার আদায় ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় জোটের ঐক্য আরও সুসংহত করা জরুরি।

প্রধান অতিথির বক্তব্যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, “১১ দলীয় জোট জাতীয়ভাবে ঐক্যবদ্ধ রয়েছে এবং ভবিষ্যতেও যেকোনো পরিস্থিতিতে এই ঐক্য অটুট থাকবে।”

গণভোট প্রসঙ্গ টেনে তিনি বলেন “বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে গণভোট ও গণঅংশগ্রহণমূলক ব্যবস্থার বাস্তবায়নের কোনো বিকল্প নেই,”—যোগ করেন তিনি।

তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে কাজ করতে হবে। সংগঠনের আদর্শ ও সংহতি বজায় রেখে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের বক্তব্য ও পরামর্শ মনোযোগ সহকারে শোনেন এবং সেগুলোর আলোকে ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক প্রসঙ্গ তুলে ডক্টর মাসুদ বলেন, ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতি বা নির্বাচন বাংলাদেশের ওপর কোনো প্রভাব ফেলবে না। “বাংলাদেশ ও ভারতের সম্পর্ক একটি রাষ্ট্রীয় সম্পর্ক। পারস্পরিক স্বার্থ, কূটনৈতিক ভারসাম্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ভিত্তিতেই এ সম্পর্ক পরিচালিত হয়। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই,”—বলেন তিনি।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মাওলানা আইউব বিন মুসা এবং বাউফল উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সামসুল আলম।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাঃ জাকির হোসাইন শিকদার, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিসুর রহমান এবং ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ইমাম হোসেন।

সভা শেষে জোটের নেতৃবৃন্দ বাউফলসহ সারা দেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।