বড়পুকুরিয়া কয়লাখনি মামলা থেকে হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেমকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক।। হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও মো. জাকির হোসেনের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। মোয়াজ্জেম হোসেনের আইনজীবী খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এই মামলার প্রধান আসামি।
২০২৪ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়াসহ তিনজনকে এই মামলার দায় থেকে অব্যাহতি দেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মো. আবু তাহের। অব্যাহতি পাওয়া অপর দুজন হলেন সাবেক বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এবং সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
তবে ওইদিন এই মামলার অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছিলেন আদালত। সেই চার আসামির একজন হলেন-হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।











