ঢাকা | জুন ২, ২০২৬ - ১:২৮ অপরাহ্ন

শিরোনাম

ফিফা বিশ্বকাপ: হলান্ডকে ছাড়াই বড় জয় নরওয়ের

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 12:14 pm

খেলা ডেস্ক।। ফিফা বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সোমবার রাতে সুইডেনকে আতিথ্য দিয়েছিল নরওয়ে। দলের প্রাণভোমরা আর্লিং হলান্ডকে ছাড়াই বড় জয় তুলে নিয়েছে নরওয়েজিয়ানরা।

ওসলোর উলেভাল স্টেডিয়ামে নরওয়ের জয় ৩- ১ ব্যবধানের। জোড়া গোল করেছেন জোর্গেন স্ট্র্যান্ড লারসেন। বিশ্রামে থাকলেও এদিন গ্যালারিতে বসে দলের সমর্থনে ছিলেন হলান্ড।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে সুইডিশ রক্ষণভাগকে দিশেহারা করে দেয় নরওয়ে। ৮ মিনিটে লারসেনের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

১৭ মিনিটে দলের ব্যবধান ২-০ করেন আন্তোনিও নুসা। ৩৬ মিনিটে আবারও জালের দেখা পান লারসেন। তাঁর গোলের সুবাদে প্রথময়ার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

ম্যাচের ৬২ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে সুইডেনের জার্সিতে মাঠে নামেন লিভারপুল স্ট্রাইকার আলেকজান্ডার ইশাক। মাঠে নামার পরপরই নরওয়ের বক্সে ঢুকে বাঁ দিক থেকে দুর্দান্ত এক শটে সুইডেনের হয়ে একমাত্র গোলটি করেন।

অন্যান্য প্রীতি ম্যাচের ফলাফল:

তুরস্ক ৪ – ০ উত্তর মেসিডোনিয়া

সোমবার রাতের অন্য প্রীতি ম্যাচে ইস্তাম্বুলে নর্থ মেসিডোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্ক। ম্যাচের ১ম মিনিটেই অর্কুন কোকসু গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ১৫ মিনিটে কান উজুন, ৫২ মিনিটে ডেনিজ গুল এবং ৬৯ মিনিটে বারিশ আলপের ইলমাজ তুরস্কের হয়ে বাকি গোলগুলো করেন।

কলম্বিয়া ৩ – ১ কোস্টারিকা

রাতের অন্য ম্যাচে কোস্টারিকাকে ৩-১ গোলের ব্যবধানে অনায়াসে হারিয়েছে কলম্বিয়া।

কানাডা ২ – ০ উজবেকিস্তান

উজবেকিস্তানের বিপক্ষে ২-০ গোলের সহজ জয় পেয়েছে বিশ্বকাপের সহ-আয়োজক কানাডা।

স্লোভাকিয়া ২ – ১ মাল্টা

মাল্টার বিপক্ষে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছে স্লোভাকিয়া।

অস্ট্রিয়া ১ – ০ তিউনিসিয়া

তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে অস্ট্রিয়া।

মন্টিনিগ্রো ১ – ০ বুলগেরিয়া

বুলগেরিয়াকে ১-০ গোলে হারিয়েছে মন্টিনিগ্রো।