ঢাকা | মে ৪, ২০২৬ - ৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম

পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান

  • আপডেট: Monday, May 4, 2026 - 7:51 pm

বিশেষ প্রতিনিধি:
বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিল্পী রাণী দত্তের অবসরজনিত বিদায় অনুষ্ঠান সোমবার (৪ মে) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সহকারী শিক্ষা অফিসার প্রবীর কুমার চৌধুরী। তিনি বলেন, একজন শিক্ষক সমাজের দর্পণ। একজন আদর্শ শিক্ষক সমগ্র সমাজকে পরিবর্তন করতে পারেন। তেমনি একজন আদর্শবান শিক্ষক শিল্পী রাণী দত্ত।
পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা রিফাত ফাতিমার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী শিক্ষিকা সুদীপ্তা দত্ত এবং প্রাক্তন সহকারী শিক্ষক সত্যপ্রিয় শীল সঞ্চালনা করেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. বোরহান উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রঞ্জন ভট্টাচার্য্য ও শিবলু দাশ, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল হাসান, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সারোয়াতলী ইব্রাহিম নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৌহিদুল আলম, পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি হাফিজুর রহমান মোর্শেদ, বোয়ালখালী উপজেলা মৎস্য দলের যুগ্ম আহ্বায়ক মো. মনচুরুল ইসলাম, স্কুলের দাতা সদস্য আবুল হাসেম সিকদার, সমাজসেবক আলমগীর চৌধুরী, নাজিম উদ্দীন, মো. আজিম প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র শিক্ষক বীনা দাশ গুপ্তা।
বিদায়ী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে বিদায়ী শিক্ষককে শুভেচ্ছা ও সম্মাননা জানায়।