ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ৩:৪৬ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি

  • আপডেট: Friday, July 10, 2026 - 2:48 pm

মো. আল আমিন, দীঘিনালা।।

টানা ছয় দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়েছে। এ পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে শতাধিক বন্যাদুর্গত ও পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, ভোজ্যতেল, চিড়া, শুকনো খাবার, স্যালাইনসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে শিশু, নারী ও বয়স্কদের প্রাথমিক চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ, ক্যাপ্টেন এম. আব্দুল্লাহ আল মামুন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে বিজিবি শুরু থেকেই কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।”