ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৮:২১ অপরাহ্ন

শিরোনাম

দীঘিনালায় পরিত্যক্ত ব্যাগ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট: Saturday, April 18, 2026 - 6:45 pm

দীঘিনালা প্রতিনিধি।।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগ থেকে প্রায় আড়াই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর মিলনপুর এলাকায় দেলোয়ার মিয়ার দোকানের পাশে একটি সন্দেহজনক ট্রাভেল ব্যাগ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি দীঘিনালা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে।

পুলিশ জানায়, ব্যাগটি তল্লাশি করে ভেতর থেকে ৫টি গোলাকার, বেলুন আকৃতির লম্বা প্যাকেটে মোড়ানো গাঁজা পাওয়া যায়। উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ প্রায় আড়াই কেজি।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক রাজীব শেখ জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে আড়াই কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।