ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৩:০৮ অপরাহ্ন

শিরোনাম

তুরস্কের স্কুলে ফের বন্দুক হামলায় নয়জন নিহত 

  • আপডেট: Thursday, April 16, 2026 - 11:31 am

আন্তর্জাতিক ডেস্ক।। একদিনের ব্যবধানে তুরস্কের আরেকটি স্কুলে আবার বন্দুক হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ৮ শিক্ষার্থী এবং এক শিক্ষক নিহত হয়েছেন। ওই হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচি। খবর বিবিসির। গত মঙ্গলবারের হামলায় ১৬ জন আহত হয়েছিল৷

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর কাহরামানমারাসের একটি স্কুলে বুধবার (১৫ এপ্রিল) এক ছাত্রের গুলিতে এ হতাহতের ঘটনা ঘটে বলে শহরটির গভর্নর মুকেরেম উনলুয়ের জানান৷

মুকেরেম উনলুয়ের আরো জানান, নিহত চারজনের মধ্যে তিনজন ছাত্র, বাকি একজন শিক্ষক৷ এ ঘটনায় ২০ জন আহত হয়৷ আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর৷ প্রাণঘাতী এ হামলার পর হামলাকারীও আত্মহত্যা করেছে৷

গভর্নর মুকেরেম উনলুয়ের সাংবাদিকদের বলেন, ‘‘এক ছাত্র তার ব্যাগে বন্দুক নিয়ে স্কুলে আসে৷ আমাদের ধারণা বন্দুকটি তার বাবার ছিল৷ সে দুটি শ্রেণিকক্ষে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়৷”

উনলুয়ের জানান, হামলাকারী অষ্টম শ্রেণির ছাত্র ছিল, অর্থাৎ তার বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে।