ঢাকা | মে ৮, ২০২৬ - ৪:০৭ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের কথা বিদ্যুৎগতিতে মানুষের কাছে পৌঁছে যায়

  • আপডেট: Friday, May 8, 2026 - 2:29 pm

সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সাহেদ আলম বলেছেন, তারেক রহমানের ফলোয়ার পাঁচ মিলিয়নের বেশি। তিনি একটি কথা বললে তা বিদ্যুৎগতিতে মানুষের কাছে পৌঁছে যায়। বিএনপির ভেতরের অবস্থান পরিবর্তন হচ্ছে। আমার মতে, তিনি এক ধরনের ট্রেন্ড সেটিং নেতৃত্ব হিসেবে সামনে এসেছেন। আমি কী পেলাম বা পেলাম না, সেটা ভিন্ন বিষয়।

 

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, জিয়াউর রহমান ৪৬ বছর বয়সে যা অর্জন করেছেন, তা বিরল। ১৯৭৫ সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি বাংলাদেশের অন্যতম সফল রাষ্ট্রপতি হিসেবে ভূমিকা রাখেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এই বয়সে এমন অর্জন বিরল।

 

সাহেদ আলম বলেন, অনেক ক্ষেত্রে আমি দেখি তারেক রহমান জিয়াউর রহমানকে প্রতিস্থাপন করছেন এবং তার একটি সুস্পষ্ট ভিশন আছে। যদি স্রষ্টা সহায়তা করেন এবং আমরা সহযোগিতা করতে পারি, তাহলে তিনি অনেক ক্ষেত্রে জিয়াউর রহমানকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন। সেটি হলে তা বাংলাদেশের জন্য বড় ইতিবাচক বিষয় হবে। বিএনপির নেতৃত্ব এবং তৃণমূলের নিবেদিত প্রাণ নেতাকর্মীদের ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি এক নতুন ধরনের নেতৃত্ব হিসেবে হাজির হয়েছেন।

 

তিনি আরও বলেন, তারেক রহমান এমন একজন ব্যক্তি, যিনি শক্তিশালী নারীদের দ্বারা পরিবেষ্টিত। বেগম জিয়া নারী জাগরণ ও নারী শিক্ষার প্রতীক। জাইমা রহমান একজন তরুণ, উদ্যমী আইনজীবী। ডা. জুবায়দা রহমান একজন চিকিৎসক এবং পারিবারিক সম্পর্কে পারস্পরিক সম্মান রয়েছে। একজন রাষ্ট্রনায়ক যদি এমন নারীদের দ্বারা উৎসাহিত হন, তাহলে নারীর মর্যাদা রক্ষায় তার চেয়ে বেশি আর কে ভূমিকা রাখতে পারেন?