ঢাকা | মে ১, ২০২৬ - ৪:০০ অপরাহ্ন

শিরোনাম

ডিবির অভিযানে ইয়াবাসহ তিন যুবক আটক

  • আপডেট: Friday, May 1, 2026 - 2:53 pm

এইচ এম সাগর, সাভার।। ঢাকা জেলার সাভার-আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ তিনজন আটক করেছে ডিবি।

বুধবার (৩০ এপ্রিল) তিনটি পৃথক অভিযানে তাদের আটক করে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর)।

আটকরা হলেন- নাঈম ইসলাম (২৩), মো. আল আমিন ভূঁইয়া (২২) ও মোঃ ফরহাদ হোসেন (২৪)।

পুলিশ সূত্রে জানা যায়,  প্রথম অভিযানে ৩০ এপ্রিল বিকেল ৫টা ৫ মিনিটে আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকা থেকে নাঈম ইসলামকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  যার বাজার মূল্য ২৪ হাজার টাকা। নাঈমের গ্রামের বাড়ি বগুড়া জেলার সারিয়াকান্দি থানার জোরাগাছা এলাকায়। বর্তমানে তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় বসবাস করে।

দ্বিতীয় অভিযানে একইদিন রাত ১১টা ৪৫ মিনিটে আশুলিয়ার পুরাতন ইপিজেড এলাকা থেকে মো. আল আমিন ভূঁইয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা। আল আমিনের বাড়ি আশুলিয়ার ভাদাইল এলাকায়।

তৃতীয় অভিযাননে রাত ১০টা ৫৫ মিনিটে সাভার থানাধীন যাদুরচর এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেনকে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। ফরহাদ সাভারের আমিনবাজার এলাকার বাসিন্দা। তার নামে আগেও একটি মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, আটক তিনজনের বিরুদ্ধেই সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একইসঙ্গে  তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।