ঢাকা | এপ্রিল ১৯, ২০২৬ - ১:৪৭ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • আপডেট: Sunday, April 19, 2026 - 12:02 pm

এম এ হাসান,টেকনাফ।।

কক্সবাজারের টেকনাফ সদরের নাজির পাড়ার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

১৮ এপ্রিল ঘটিকায় র‍্যাব-১৫ কক্সবাজার, সিপিসি-১ এর আভিযানিক টহলদল টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত জিআর সাজা পরোয়ানাভূক্ত পলাতক আসামী উত্তর নাজির পাড়ার আবুল হাসেমের পুত্র গফুর আলম (৩১) কে গ্রেফতার করেছে।

‎গ্রেপ্তারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ সুত্রে জানায়, জননিরাপত্তা ও অপরাধ দমনে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।