কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও জেল
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলা এর নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা এবং মাদক সেবনের দায়ে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) বিকেল আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশ আইনে পলিথিন ব্যাগ সংরক্ষণের দায়ে নতুনবাজারের ব্যবসায়ী মো. নুরনবীকে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবসায়ী মো. সালাউদ্দিনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা এর নিশ্চিন্তপুর গ্রামের মো. রবিউল হোসেন রনি নামে এক যুবককে মাদকদ্রব্য সেবনের দায়ে ৫০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তোফায়েল আহমেদ এবং কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।











