ঢাকা | এপ্রিল ১৪, ২০২৬ - ১২:২৭ অপরাহ্ন

শিরোনাম

ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় নিউজিল্যান্ড

  • আপডেট: Tuesday, April 14, 2026 - 10:36 am

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের মাটিতে সাদা বলের সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় পৌঁছেছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। ২৬ সদস্যের বহর নিয়ে গতকাল রাত ১১টার দিকে রাজধানীতে আসে কিউইরা। বিমানবন্দরে নামার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদের সরাসরি দলীয় হোটেলে নেওয়া হয়।

দলের বেশিরভাগ সদস্য একসঙ্গে এলেও আলাদা করে আরও তিনজন ক্রিকেটার পরে যোগ দিয়েছেন। তারা এর আগে নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে খেলছিলেন। রাতের ফ্লাইটে খেলোয়াড়, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের আরও ২২ জন ঢাকায় পৌঁছান।

আসন্ন এই সিরিজের ওয়ানডে পর্ব শুরু হবে ১৭ এপ্রিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে, যেখানে ২৩ এপ্রিল হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ। একই মাঠে ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে, মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।