ঢাকা | মে ৩১, ২০২৬ - ৩:০৫ অপরাহ্ন

শিরোনাম

লংগদুতে সেনাবাহিনীর বিশেষ গাইনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট: Sunday, May 31, 2026 - 12:59 pm

রাঙামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু সেনা জোন সদরের উদ্যোগে স্থানীয় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য একটি বিশেষ গাইনি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আয়োজিত এ ক্যাম্পে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রত্যন্ত এলাকার নারীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং নারীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্বাস্থ্যবিষয়ক পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসা সেবা গ্রহণকারী নারীরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসা সেবা পাওয়া কঠিন হলেও সেনাবাহিনীর এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে।

লংগদু সেনা জোন সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সেনাবাহিনীর চলমান জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি অংশ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ক্যাম্পে শনাক্ত হওয়া জটিল রোগীদের প্রয়োজনীয় ফলো-আপ চিকিৎসাও পর্যায়ক্রমে নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়ন ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহ, দুর্যোগকালীন সহায়তা এবং নিয়মিত চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।