ঢাকা | মে ১৮, ২০২৬ - ২:০৫ পূর্বাহ্ন

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় খাদে পড়ল মিনি ট্রাক, হতাহত নেই

  • আপডেট: Sunday, May 17, 2026 - 11:15 pm

নিজস্ব সংবাদদাতা, রাজস্থলী

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের ওগাড়ী পাড়া এলাকায় সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে মালামাল বোঝাই একটি মিনি ট্রাক। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে চট্টগ্রাম থেকে সীমান্ত সড়কের নির্মাণকাজের মালামাল নিয়ে একটি মিনি ট্রাক রাজস্থলীর দিকে আসছিল। পথে ওগাড়ী পাড়া এলাকার পাহাড়ি সড়কে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকে থাকা নির্মাণসামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া গাড়িটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এদিকে, সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে চালক জানিয়েছেন।