ঢাকা | এপ্রিল ২৬, ২০২৬ - ৬:৪২ অপরাহ্ন

শিরোনাম

বাঘাইছড়িতে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ

  • আপডেট: Sunday, April 26, 2026 - 3:03 pm

বাঘাইছড়ি প্রতিনিধি।।
আজ রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ খ্রি. বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিনি কনফারেন্স হলরুমে বাঘাইছড়ি উপজেলা কৃষি অফিসের সহযোগিতায়, “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) ও কৃষি মন্ত্রণালয়।
এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)-এর সিনিয়র প্রশিক্ষক শামসুদ্দোহা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম।
প্রশিক্ষণে এসএএও, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, তথ্যসেবা সহকারী, সাংবাদিক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মীসহ বিভিন্ন স্তরের ৩০ জন অংশগ্রহণ করেন।
তারা ফলিত পুষ্টির গুরুত্ব, নিরাপদ ও পরিমিত খাদ্যাভ্যাস, এবং পুষ্টিকর খাদ্য উৎপাদনে কৃষির ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
বারটানের এই উদ্যোগের মাধ্যমে ফলিত পুষ্টি বিষয়ক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে আরও সচেতন হবেন বলে আশা করা যায়।