ঢাকা | মে ১৩, ২০২৬ - ৮:২৮ অপরাহ্ন

শিরোনাম

বরকলে ১২ বিজিবির ফ্রি চিকিৎসাসেবা

  • আপডেট: Wednesday, May 13, 2026 - 7:17 pm

 

বরকল প্রতিনিধি:

 

রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলার ছোট হরিনা ব্যাটালিয়নের (১২ বিজিবি) তত্ত্বাবধানে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার (১৩ মে) ছোট হরিনা ব্যাটালিয়নের জোন সদরে এক বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে গরিব, অসহায় ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধসেবা প্রদান করা হয়।

 

মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান। তিনি সকাল ৯টা ১০ মিনিট থেকে দুপুর ১টা ১০ মিনিট পর্যন্ত চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন।

 

ক্যাম্পে মোট ১৬০ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এসময় রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

 

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় এ ধরনের উদ্যোগ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উপস্থিত অনেকেই বলেন, “দুর্গম এলাকায় এমন চিকিৎসাসেবা পাওয়া আমাদের জন্য আশার আলো। বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা পেয়ে আমরা অনেক স্বস্তি পেয়েছি।”

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলের মানুষের কাছে মানবিক সেবা ও স্বাস্থ্যসুবিধা পৌঁছে দিতে এ ধরনের মেডিকেল ক্যাম্প নিয়মিত পরিচালনা করা হবে।

 

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গরিব ও অসহায় মানুষ যেমন চিকিৎসাসেবা পাচ্ছেন, তেমনি পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবির মানবিক প্রচেষ্টাও আরও দৃশ্যমান হচ্ছে।