ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৫:৪০ অপরাহ্ন

শিরোনাম

চিৎমরমের দুর্গম চাকুয়ায় কৃষি বিভাগের ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন: অংশ নিলেন ৫০ জন কৃষক

  • আপডেট: Monday, April 20, 2026 - 1:37 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় রাঙামাটির কাপ্তাইয়ে কৃষকদের নিয়ে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাপ্তাইয়ের বাস্তবায়নে সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের দুর্গম চাকুয়া বড় পাড়ায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২৫ জন পার্টনার ফিল্ড স্কুলের কৃষক এবং ২৫ জন সাধারণ কৃষকসহ মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে পার্টনার প্রকল্পের আওতায় প্রদত্ত “অল্টারনেট ওয়েটিং এন্ড ড্রায়িং (AWD)” প্রযুক্তির সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান আলোচক হিসেবে কাপ্তাই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আহসান হাবীব বলেন, এই প্রযুক্তির মাধ্যমে ধান রোপণের ১৫ দিন পর প্রতি বিঘায় একটি করে AWD পাইপ স্থাপন করে সহজেই পানি সাশ্রয় করা সম্ভব। এতে সেচ খরচ কমার পাশাপাশি উৎপাদন দক্ষতাও বৃদ্ধি পাবে।

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা থোয়াই নু চিং মারমা, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় উদ্বুদ্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।