খেলাধুলার করা সময় পুকুরে পড়ে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
মো. রিয়াজ (বাউফলে) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে পুকুরের পানিতে ডুবে ইয়াসিন মুন্সি নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২৬ এপ্রিল ) দুপুর ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ইয়াসিন ওই এলাকার মো. ইব্রাহিম মুন্সির ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াসিন বাড়ির পাশেই খেলাধুলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সে বাড়ির পিছনে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ খবর নিয়ে দেখবো।’











