ঢাকা | জুন ২৭, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট: Thursday, June 25, 2026 - 6:37 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন।

বাংলা বিভাগের শিক্ষক পলাশ মুৎসুদ্দীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কমিটির আহ্বায়ক ড. মো. নাসিরউদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুল আলম। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন প্রথম বর্ষের শিক্ষার্থী নাদিয়া আক্তার নদী। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অমিয় ত্রিপুরা ও আফরোজা আক্তার।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী পুষ্পিতা বড়ুয়া ও মাচ সিং মারমা।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ড সচিব প্রফেসর মোহাম্মদ জহিরুল হক স্বপন বলেন, “বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। একজন শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা এবং বিজ্ঞানমনস্ক হয়ে গড়ে ওঠা প্রয়োজন।”

তিনি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা কামনা করেন এবং আত্মবিশ্বাস ও সুশৃঙ্খল প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান।