ঢাকা | সেপ্টেম্বর ১৯, ২০২৬ - ১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদীর জন্মদিন

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

A quick brown fox jumps over the lazy dog. : image Caption

ইউসুফ আলী খান।। ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছ ছেইন এ্যাপারেলস লিমিটেড নামের এক পোশাক কারখানার শ্রমিকরা। এতে করে ওই সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

রবিবার সকাল ৮ টা থেকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের আমতলা এলাকা অবরোধ করে বিক্ষোভ করছেন ছেইন এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা।

এসময় শ্রমিকরা জানায়, এখান পযর্ন্ত আমাদেরকে গত মাসের বেতন পরিশোধ করেনি কারখানার মালিকপক্ষ। কিন্তু কথা ছিল শ্রমিকদের বেতন মাসের প্রথম সপ্তাহে প্রদান করা হবে। প্রথম সপ্তাহে বেতন পরিশোধ না করায় গত ৯ তারিখ থেকে আন্দোলন করছে শ্রমিকরা। তবে আজ সকালে শ্রমিকরা কাজে আসলে কারখানা বন্ধ দেখতে পায়। পরে শ্রমিকরা কারখানার সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

কারখানার শ্রমিক শহিদুল বলেন, গত মাসসহ চলতি এই মাসের বেতন পাবো আমরা। গত মাসের বেতন মাসের প্রথম সপ্তাহে দেওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করে টালবাহানা করছেন। বেতন পরিশোধ না করে উল্টো কারখানায় আজ প্রবেশ করতে দেওয়া হয় নি। আমরা কারখানা খুলে দেওয়ার দাবি জানাই। একই সাথে বকেয়া বেতন পরিশোধের জোর দাবি জানাই।

এব্যাপারে কারখানাটির মার্কেটিং অ্যান্ড মার্চেন্ডাইজিং ডিরেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, আমরা অতিতে নিয়মিতভাবে শ্রমিকদের বেতন পরিশোধ করেছি। ডিসেম্বর মাসের বেতন মালিক বিভিন্নভাবে সংগ্রহ করে পরিশোধ করেছেন। বর্তমানে আমরা ব্যাংক সুবিধা পাচ্ছি না। যার ফলে বেতন পরিশোধে বিলম্ব হয়েছে। তবে খুব শীঘ্রই শ্রমিকদের বেতন পরিশোধ করা হবে।

এব্যাপারে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, সকাল থেকে শ্রমিকরা সড়কটি অবরোধ করে বসে আছেন। ঘটনাস্থলে শিল্পপুলিশের টিম রয়েছে। আমরা মালিকপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মালিক দেশের বাহিরে রয়েছেন। আমরা বিজিএমইএ’তেও খবর দিয়েছি। শ্রমিকরা মালিকপক্ষ বা বিজিএমইএ থেকে আশ্বাস না পেলে তারা সড়ক ছাড়বে না। শ্রমিকদের যৌক্তিক দাবি সমাধানের চেষ্টা করছি আমরা।

সম্পর্কিত