ঢাকা | এপ্রিল ১৭, ২০২৬ - ১১:৪৮ অপরাহ্ন

শিরোনাম

আনন্দ-উল্লাসে কাপ্তাইয়ে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন বরণ, ঈদ পুনর্মিলনী ও বৈশাখী মেলা

  • আপডেট: Friday, April 17, 2026 - 7:01 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার নবীন সদস্যদের বরণ, ঈদ পুনর্মিলনী, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে সংস্থার সভাপতি, বিশিষ্ট কণ্ঠশিল্পী আলাউদ্দিন তাহেরের সঙ্গীত পরিচালনায় সমবেত কণ্ঠে “এসো হে বৈশাখ এসো এসো” পরিবেশনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।

পরে সংগঠনের নবীন সদস্যদের সনদপত্র ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সংস্থার সভাপতি আলাউদ্দিন তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আযম চৌধুরী টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য ও শুভেচ্ছা বিনিময় করেন অতিথিরা।

এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাইছার উদ্দিন, সহ-সভাপতি নাদিরা পারভিন পারুল, অর্থ সম্পাদক মীর এনায়েত সানি, সহ-সাধারণ সম্পাদক সামিনা সাফা, সাংগঠনিক সম্পাদক জুয়েল পাল, মহিলা সম্পাদক জুলেখা আক্তার জুলি, সমাজকল্যাণ সম্পাদক পিংকি চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক মো. মহিউদ্দিন, প্রচার সম্পাদক হোসাইন শরীফ, কার্যনির্বাহী সদস্য রিদু চৌধুরী, সিনিয়র সদস্য মুক্তা বিশ্বাস ও বিউটি দাশসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিকেল ৩টায় একই মিলনায়তনে দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। “ছোট ছোট ঢেউ তুলি পানিতে” গানটির মাধ্যমে এ পর্বের সূচনা হয়। পরে নবীন ও সিনিয়র শিল্পীদের একক ও সমবেত পরিবেশনায় গান পরিবেশন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

সারাদিনব্যাপী এ আয়োজনে শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাপ্তাইয়ে এক মিলনমেলার আবহ সৃষ্টি হয়।