ঢাকা | মে ২৪, ২০২৬ - ২:৪১ পূর্বাহ্ন

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের ইন্তেকাল

  • আপডেট: Saturday, May 23, 2026 - 10:47 pm

অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৩ মে) বিকেলে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন বলে জানান সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু।

তিনি ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম ও উপদেষ্টা সদস্য ছিলেন।

তবে, কখন-কোথায়-তার জানাজা এবং দাফন করা হবে সে বিষয়টি পরিবারের পক্ষ থেকে পরে জানানো হবে।

সিনিয়র অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।